একশ টাকার ভাড়া ১০০০, বাস সংকটে ঝুঁকি নিয়ে পিকআপ-ট্রাকে ঈদযাত্রা
ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রাত ও সকালের টানা বৃষ্টি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় যানবাহন চলছে ধীরগতিতে। টঙ্গী ও ভোগড়া বাইপাস এলাকায় সড়কে জমে থাকা বৃষ্টির পানি ভোগাচ্ছে যাত্রী-সাধারণ মানুষদের। এই ভোগান্তির সঙ্গে যোগ হয়েছে বাড়তি ভাড়া। এক লাফে ভাড়া ৯-১০ গুন বাড়ার অভিযোগ ঈদে বাড়ি ফেরা মানুষের। ১০০ টাকার ভাড়া এক হাজার, ২০০ টাকার ভাড়া ১৮০০ পর্যন্ত চাওয়ার অভিযোগ তুললেন যাত্রীরা। শুধু তাই নয়, গ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে রওনা দিচ্ছেন অনেকে। এসবের পরও এই মহাসড়কে কোথাও গাড়ি আটকে থাকতে দেখা য...