শোলাকিয়ায় এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদুল আজহার জামাত। ঈদের নামাজে ইমামতি করবেন শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি একেএম ছাইফুল্লাহ। মঙ্গলবার ঈদগাহ ময়দানে ঈদপূর্ব প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি সোহানা নাসরিন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম কিশোরগঞ্জবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং নিজের পক্ষ থেকে আগাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের মতো এই ঈদেও মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবেন। পুলিশ সুপা...