সম্পদ অধিগ্রহণে অযাচিতভাবে হাজির বিদেশি কোম্পানি
বাংলাদেশের প্রথম গ্রিন সুকুক ‘বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তিসনা’র মেয়াদ চলতি বছরের ২২ ডিসেম্বর শেষ হচ্ছে। ইতোমধ্যে এ বন্ডের মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কোম্পানির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ বন্ডটি পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হয়। বিদ্যমান আর্থিক কাঠামো পর্যালোচনা করে সুকুকের শর্তাবলি সংশোধন, একটি বাস্তবসম্মত অর্থ পরিশোধের ব্যবস্থা নির্ধারণ এবং সুকুকের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছিল ওই উদ্যোগে। কিন্তু কোনো কোনো মহলের কারসাজিতে এ উদ্যোগ বারবার হোঁচট খাচ্ছে। উল্টো দুবাইভিত্তিক একটি ভুঁইফোঁড় কোম্পানি স্বপ্রণোদিত হয়ে সুকুক বন্ড আল...