পথে পথে যাত্রী নিলেও থামায়নি পুলিশ
তারা সবাই ছিলেন শ্রমজীবী। চট্টগ্রাম থেকে বাসে হাজার-বারোশ টাকা ভাড়া দিয়ে নওগাঁ যাবেন– সেই সামর্থ্য ছিল না। তবুও ঈদ বলে কথা, যেতে হবে আপনজনের কাছে। সন্তানদের জন্য খেলনা আর পরিবারের অন্য সদস্যদের জন্য নতুন জামা কিনে ঘরে ফিরতে কম ভাড়ায় চেপেছিলেন রডবোঝাই ট্রাকে। সেই ট্রাক ১৬ ঘণ্টা চলার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে রডের নিচে পিষ্ট হয়েছেন ১৫ জন। তাদের ১০ জনই নওগাঁর বাসিন্দা; পেশায় ছিলেন ফেরিওয়ালা। আহত হয়েছেন ১০ জন। গতকাল সোমবার ভোর সোয়া ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে পণ্যবাহী যান চল...