ব্যক্তিগত গাড়িতে তুলে ব্যাংক কর্মকর্তাকে হাতুড়িপেটা
ফরিদপুরের ভাঙ্গায় কর্মস্থলে যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছিলেন বাহাউদ্দিন শেখ নামে এক ব্যাংক কর্মকর্তা। আজ সোমবার সকালে তাঁকে ব্যক্তিগত গাড়িতে তুলেই মারধর করা হয়। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা আদায় করে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সোনাখোলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে বাহাউদ্দিন শেখকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার বাসিন্দা। বাহাউদ্দিন শেখ মিডল্যান্ড ব্যাংকের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর শাখায় কর্মরত। চিকিৎসাধীন বাহাউদ্...