চরের অ্যাম্বুলেন্স বাঁশ, তক্তা ও মানুষের কাঁধ
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ ফকিরপাড়া চরের বাসিন্দা মোহাম্মদ বাক্কা দেওয়ানী। কিন্তু হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন ছিল না। শেষ পর্যন্ত কাঠের তক্তার ওপর শুইয়ে, রশি দিয়ে ভার বেঁধে কয়েক কিলোমিটার পথ কাঁধে করে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। এ দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে। রোববার বাক্কা দেওয়ানীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, তাদের বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। বর্ষার পানিতে রাস্তাঘাট ডুবে থাকলেও...