প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি, থানায় সোপর্দ
পাবনার ভাঙ্গুড়ায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্ধশতাধিক মানুষের সঙ্গে তিনি প্রতারণা করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। সোহেল রানা নামে ওই বিএনপি নেতাকে গত শুক্রবার রাতে ১০-১৫ জন ভুক্তভোগী মারধর করে থানায় সোপর্দ করেন। গতকাল শনিবার প্রায় ৩০ জন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের বিএনপির সহসভাপতি। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানা হাজতে...