নতুন করে আলোচনায় এনসিটি, ১ দিনে ২ চিঠি মন্ত্রণালয়ের
অন্তর্বর্তী সরকারের শেষ দিকে স্থগিত হওয়া নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয়েছে তৎপরতা। গত বৃহস্পতিবার এক দিনেই বন্দরে দুই ধরনের চিঠি পাঠিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা প্রক্রিয়া দ্রুত শেষ কিংবা বাতিল করার কথা বলা হয় চট্টগ্রাম বন্দরে সকালে পাঠানো এক চিঠিতে। একই দিন বিকেলে পাঠানো হয় আরেকটি চিঠি। সেখানে আবার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এক দিনে এমন দুই চিঠি আসাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে এনসিটি। নতুন করে তৎপর হয়েছে বন্দর কর্তৃপক্ষও। তারা শু...