সিলেট বিভাগে মে মাসে সড়কে ঝরল ৫১ প্রাণ
সিলেট বিভাগে বিদায়ী মে মাসে সড়ক দুর্ঘটনা প্রাণহানি আশঙ্কাজনক হারে বেড়েছে। গত মে মাসে পুরো বিভাগে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানি ঘটেছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার সংগঠনটির পক্ষ থেকে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। তথ্য অনুযায়ী, মে মাসে সিলেট বিভাগের চার জেলায় মোট ৪২টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় ৫১ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৬৫ জন। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীর সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে ২০ জন মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছেন। এ ছাড়া মে মাসে ঈদযাত্রাকে কেন্দ্র ক...