অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ
জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে কয়েকদিন আগেই বিসিবি হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এবার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়োগ দেওয়া হচ্ছে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে। বিসিবিরি উর্ধ্বতন একজন অফিসিয়াল এ খবর সমকালকে নিশ্চিত করেছেন। মাহমুদউল্লাহ ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি মেন্টরের দায়িত্ব পালন করবেন। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এই নিয়োগ হচ্ছে। ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুবাদের মেন্টর হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। বাংলাদেশে হবে পরের যুব বিশ্বকাপ। বিসিবির ব...