সরকার জনগণের রায় অগ্রাহ্য করলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান না দেখিয়ে জনমত অগ্রাহ্য করলে শুধু অপমানিতই হবে না, এর জন্য চরম মূল্যও দিতে হবে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে খুলনাগামী লংমার্চের বহর মাওয়ায় পৌঁছালে এ পথসভা অনুষ্ঠিত হয়। সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, ‘আমরা কোনো দলীয় সংকীর্ণ স্বার্থে নয়, বরং জনগণের মৌলিক ও সর্বস্তরের দাবি নিয়ে রাজপথে...