ক্রিস উডকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। নটিংহ্যাম ফরেস্টের অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উডকে অধিনায়ক করে দল সাজিয়েছেন প্রধান কোচ ড্যারেন বেজলি। এই স্কোয়াডে উড ছাড়াও বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ। কিউইদের ফুটবল ইতিহাসে উড ও স্মিথই হতে যাচ্ছেন প্রথম পুরুষ ফুটবলার, যারা দুটি ভিন্ন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও তারা নিউজিল্যান্ডের স্কোয়াডে ছিলেন। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড এবার লড়বে গ্রুপ ‘জি’-তে। গ্রুপ পর্বে কিউইদের লড়তে হবে র&zwj...