পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ দুই চিকিৎসকের বিরুদ্ধে
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীর কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধরের অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীর বনানীতে আইইডিসিআরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিলেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সমকালের হাতে এসেছে। ভিডিও সূত্রে আইইডিসিআর-এর একাধিক কর্মকর্তা জানান, ডা. জাহিদ হাসান ও আরও এক চিকিৎসকের নেতৃত্বে ওই ব্যক্তিরা পরিচালকের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তারা পরিচালককে চেয়ারসহ টেনে দরজার দিকে সরিয়ে...