মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর
বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরপর পৌর শহরের উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আবু রায়হান (২০) এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম হোসেন (২০)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আহতরা হলেন- রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উদ্‌যাপন করতে কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে ধুনটের দ...