লুটপাট করে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছেন: স্বাস্থ্যমন্ত্রী
লুটপাটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে শহর-সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কসবা ও আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছ...