বিশ্ব গণমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি নিয়ে আলোচনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় অদ্ভুত মিলের কারণে বিশ্বজুড়ে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে শেষ পর্যন্ত কোরবানি থেকে রেহাই পায় অ্যালবিনো জাতের এই মহিষটি। পরে বিরল প্রজাতির এই গোলাপি মহিষটির নতুন ঠিকানা হয় ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা। যেভাবে কোরবানি থেকে রেহাই পেল মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা চার বছর বয়সী এবং প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কোরবানির উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতি কেজি ৫৫০ টাকা হিসেবে মহিষটির দাম...