শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের প্রায় ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন মুসল্লিরা। শতবর্ষের পুরোনো ধর্মীয় রীতি অনুসরণ করে জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দেশের মূলধারার চাঁদ দেখার সিদ্ধান্তের একদিন আগেই ঈদ পালন করেন। বুধবার সকাল সাড়ে ৯টায় নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন দরবারের গদীনশীন পীর সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী। শরীয়তপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত-অনুরাগী জামাতে অংশ নেন। জানা গেছে, সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে সৌদি...