সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার ২৫টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ এলাকার ২৫ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন। স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি...