নারায়ণগঞ্জের ২৩ গ্রামে উদযাপিত হলো ঈদুল আজহা
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকার গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন হাফেজ ওমর ফারুক। খুতবায় তিনি বলেন, 'আমরা কোনো দেশকে অনুসরণ করে নয়, সহিহ হাদিসের আলোকে ঈদ উদযাপন করছি। প্রায় এক দশক ধরে একই নিয়মে আমরা ঈদ পালন করে আসছি।' এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউ...