প্রতিশ্রুতি পূরণে অনীহা, শেষ দিনে ক্ষুব্ধ ঝুঁকিপূর্ণ দেশগুলো
নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল শুক্রবারই শেষ হওয়ার কথা ছিল তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। দুই সপ্তাহের আলোচনা শেষে বিশ্বনেতা ও আলোচকদের কাছ থেকে প্রত্যাশা ছিল, জলবায়ু সংকট মোকাবিলায় নতুন কোনো কার্যকর সমঝোতা আসবে। কিন্তু শেষ দিনে এসে সম্মেলনে স্বস্তির চেয়ে উদ্বেগ‌ ছড়িয়ে পড়েছে। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন নিয়ে দেশগুলোর মতবিরোধ কাটেনি। ফলে গতকাল নির্ধারিত সময় পেরিয়ে আজ শনিবার, এমনকি আগামীকাল রোববার পর্যন্ত এ আলোচনা গড়াতে পারে। গতকাল সম্মেলন কেন্দ্রে একের পর এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ করেছে বিভিন্ন দেশ। চূড়ান্ত চুক্তির ভাষা নিয়ে...