বিএনপি পাওয়ারে গেছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য
‘বিএনপি পাওয়ারে গেছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন। শুক্রবার জুমার নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল হয়। উপাচার্য বলেন, ‘৫ আগস্টের পরে আমরা দেখেছি, তাদের পরিচয় কী আর কাজ কী, সেটাও দেখেছি। এখানে তো লুকানোর কিছু নেই। মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কি...