সীমান্তে ‘পুশইন’ কিংবা আগুন নিয়ে খেলা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দখলের যাওয়ার পর থেকেই সীমান্তের এপাশে ‘পুশইন’ শঙ্কা উচ্চারিত হয়ে আসছিল। ৯ মে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই শুভেন্দু অধিকারী ‘অনুপ্রবেশকারী’ আটক করে পুলিশ বা আদালতের বদলে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। মে মাসেরই শেষ সপ্তাহ থেকে বিএসএফ নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে নো ম্যান্স ল্যান্ডে ঠেলে দেওয়া শুরু করেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সংগতভাবেই পুশইনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। নজরদারি কাজে যোগ দিয়েছে স্থানীয় জনসাধারণও। সাতক্ষীরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট প্রভৃতি সীমান...