ব্যবসা চালু রাখতে বিশেষ সুবিধা চায় জিপিএইচ ইস্পাত
ঋণ পুনর্গঠন, ব্যাংকিং লেনদেন স্বাভাবিক রাখা এবং ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) সংক্রান্ত শর্ত চার মাসের জন্য শিথিল করার আবেদন জানিয়েছে জিপিএইচ ইস্পাত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে সম্প্রতি আবেদন করেছে প্রতিষ্ঠানটি। জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আবেদনটিতে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এখনও জানা যায়নি। আবেদনে জিপিএইচ ইস্পাত বলেছে, বর্তমান আর্থিক পরিস্থিতি মোকাবিলা এবং ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে ব্যাংক ঋণ পুনর্গঠন ও অন্যান্য আর্থিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে সিআইবি-সংক্রান্ত প্রতিবেদন ও ছ...