ভিন্ন আয়োজনে আনন্দমেলা
নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা এবং জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দমেলা’। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ১০টার খবরের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে। কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বিশেষ আকর্ষণ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফিতে তাঁর জনপ্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ নতুনভাবে মঞ্চায়িত হবে। এছাড়া প্রয়াত গায়িকা আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে ‘কাল সারা রাত ছিল স্বপনের রাত’ পরিবেশন করবেন বেবী না...