শ্যামনগরে খাল পুনঃখননে বাধার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনঃখননকাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটায় উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক মো. সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান, ওয়াজেদ আলী, ইব্রাহিম খলিল, আবুজার গাজী, আলামিন হোসেন প্রমুখ। মানববন্ধনে অভিযোগ করা হয় দীর্ঘদিন ধরে পাংসের খাল ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাশন এবং স্থানীয় জনজীবনেও তার প্রভাব পড়ছে। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে...