চুক্তিতে ইউরেনিয়ামের মুজত ত্যাগ করতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস
ইরানের সঙ্গে প্রায় চূড়ান্ত হতে যাওয়া যে চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তাতে ইউরেনিয়ামের মজুত ত্যাগের ইঙ্গিত আছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। টাইমস লিখেছে, সম্ভাব্য চুক্তিতে তেহরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করার বিষয়ে একটি ‘দৃশ্যমান প্রতিশ্রুতি’ আছে। খুঁটিনাটি বিষয়গুলো প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর আলোচনা করা হবে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি বন্ধের চাপ দিয়ে আসছে। টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি লিখেছে, তেহরান ঠিক কীভাবে ইউরেনিয়ামের মজুত ত্যাগ করবে, তা...