ভিউ বাণিজ্য কি কোরাবানির মাহাত্ম্য ম্লান করছে?
‘নারায়ণগঞ্জে দেখা মিলল পিঙ্ক কালারের এক রাজকীয় মহিষের। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অ্যালবিনো মহিষটি এখন দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। একে তো গায়ের রং মেয়েদের পছন্দের পিঙ্ক কালার, তার ওপর দেখতে ট্রাম্পের মত।’ একটি সংবাদপত্রের ভিডিও রিলের এই ধারা বর্ণনা শুনলে মনে হতে পারে, আমরা কোনো সার্কাস বা বিনোদন জগতের খবর শুনছি। অথচ এটি আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বাজারের চিত্র। এই মহিষটিকে ঘিরে মূলধারার সংবাদমাধ্যম থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার ও টিকটকার—সবাই যেন ‘ফোমো’তে আক্রান্ত: কিছু একটা মিস হয়ে যাচ্ছে! সেই তাড়নাতেই এক অবলা প্রাণী রাতারাতি মৌসু...