স্বাস্থ্য খাত সংস্কার ও ওষুধের দাম নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে সরকার
প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, ওষুধের দাম নিয়ন্ত্রণ, সাংগঠনিক সংস্কার, বাজেটের সুষম ব্যবহার এবং স্বাস্থ্য খাতের ডিজিটাইজেশনকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যব্যবস্থার সংস্কারে এগোতে চায় সরকার। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে কমিশনের পক্ষ থেকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে...