বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে অবশেষে। হামজা চৌধুরীদের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কিংবদন্তি টমাস ডুলি। আজ শুক্রবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। কোচ হিসেবে চুক্তি সম্পন্ন করে ৬৫ বছর বয়সী এই হাইপ্রোফাইল ট্যাকটিশিয়ান আজ সকালেই ঢাকায় পা রেখেছেন। বাফুফে সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার (২৪ মে) থেকেই বাংলাদেশ দলের বিশ্বকাপ ও আন্তর্জাতিক উইন্ডোর প্রস্তুতি ক্যাম্পে শিষ্যদের নিয়ে মাঠে ন...