ব্রুনো-কাসেমিরোদের ম্লান করে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি
মরক্কোর জার্সিতে গতকালই প্রথম মাঠে নামেন আইয়ুব বুয়াদ্দি। বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচেই নিজের আগমনী বার্তার জানান দিয়েছেন ১৮ বছর বয়সী এই তরুণ। নিউইয়র্কের মেটলাইফে গতকাল বুয়াদ্দির পারফরম্যান্সের সামনে কাসেমিরো, ব্রুনো গিমারাইসদের মতো তারকারাও রীতিমতো ম্লান হয়ে যান। ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মরক্কো। কিন্তু ফলাফলের ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বুয়াদ্দির নাম। এদিন পুরো ৯০ মিনিট মাঠ চষে বেড়িয়েছেন এই তরুণ। রক্ষণ থেকে আক্রমণ, সর্বত্রই ছিল তার সরব উপস্থিতি। ম্যাচের ৬৬টি পাসের ম...