মিরসরাইয়ে পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬
চট্টগ্রামের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের ভ্যানে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চৌধুরীহাট হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পুলিশের একটি টহল ভ্যান চট্টগ্রামমুখী মহাসড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ছয় পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শফিক ও রানা নামে অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চৌধুরী...