এক জায়গায় অপু-বুবলীর মিল খুঁজে পাওয়া গেল
ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক, পতাকা উড়ানো আর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের ঝড়— সব মিলিয়ে জমে ওঠে বিশ্বকাপের আমেজ। সেই উন্মাদনায় শামিল হয়েছেন ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে এক জায়গায় মিল খুঁজে পাওয়া গেল তাদের। দুজনেই ব্রাজিলের সমর্থক। অপু বিশ্বাস আগেই জানিয়েছিলেন, শুরু থেকে তিনি ব্রাজিল সমর্থক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় এমন এক ছন্দ রয়েছে, যা অন্য দলের মধ্যে খুঁজে পাওয়া কঠিন।’ সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব...