সানিডেল স্কুলের ২২তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন
রাজধানীর শেরাটন হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সানিডেল স্কুলের ২২তম গ্র্যাজুয়েশন (সমাবর্তন) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার আয়োজিত এই সমাবর্তনে ১৩৭ জন শিক্ষার্থীর হাতে গ্র্যাজুয়েশন সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর সংক্রামক ব্যাধি বিভাগের মিউকোসাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রধান এবং আইডিইএসএইচআই-এর প্রতিষ্ঠাতা ড. ফেরদৌসী কাদরী। তিনি উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করেন এবং তাদের সাফল্যের প্রশংসা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে সানিডেলের চেয়ারম্যান ড. তানভ...