জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘উজান ও ভাটির দেশের নদী সমস্যার সমাধানকল্পে যে আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল রয়েছে, বর্তমান সরকার সম্মিলিত ঐক্যের মাধ্যমে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে গঙ্গা চুক্তি নবায়ন করবে।’ গতকাল শনিবার মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বল...