নগদ সহায়তার ৩১শ’ কোটি টাকা ছাড়
চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত নগদ সহায়তার সব আবেদন নিস্পত্তি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথম দশ মাসে রপ্তানিকারকদের সরকারি ভর্তুকীর ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু তৈরি পোশাক খাতের রয়েছে ২ হাজার ৯০০ কোটি টাকা। আর ২০০ কোটি টাকা পেয়েছেন পাট খাতের রপ্তানিকারকরা। শনিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। রপ্তানিতে উৎসাহিত করতে ৪৩ ধরনের পণ্য রপ্তানিতে প্রণোদনা ও নগদ সহায়তা দিয়ে আসছে সরকার। এর বেশিরভাগই তৈরি পোশাক ও বস্ত্র খাত সংশ্লিষ্ট। এছাড়া বৈচিত্রপূর্ণ পাটপণ্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত চিংড়ি, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, শস্য ও শাক সবজির বীজ,...