ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বহুমাত্রিক ঝুঁকিতে
ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ, করপোরেট প্রতিষ্ঠানের পক্ষে দখল, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সুশাসনের অভাব এ খাতে দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করেছে। এসব কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আস্থার প্রতীক থেকে এখন বহুমাত্রিক ঝুঁকিতে। সব মিলিয়ে ব্যাংক খাতের যে সংকট চলছে, তার সমাধান না হলে অর্থনীতির ধস ঠেকানোর কোনো পথ খোলা থাকবে না। ‘দেশের ব্যাংকিং খাতের বিপর্যয়: প্রেক্ষিত ইসলামী ব্যাংকিং খাত: জাতীয় অর্থনীতিতে এর প্রভাব ও উত্তরণের পথ’ শিরোনামের এক সেমিনারে গতকাল শনিবার এমন মত দিয়েছেন বিশিষ্ট জন। তারা জাতীয় অর্থনীতির বিপর্যয় ঠেকাতে ব্যাংক ব্যবস্থায় স্থিতিশীলতা ফেরানোর জোর তাগিদ দিয়েছেন। ব...