ছুটি ছাড়াই হজ কাফেলা নিয়ে প্রধান শিক্ষকের সৌদি গমন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার রূপসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ সাইদুর রহমানের বিরুদ্ধে সরকারি অনুমোদন ছাড়া হজ কাফেলা নিয়ে সৌদি আরব যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক একটি বেসরকারি হজ এজেন্সির ‘মোয়াল্লেম’ হিসেবে কাজ করে আর্থিক সুবিধাও গ্রহণ করছেন। বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে শুরু হয়েছে দায় এড়ানোর পাল্টাপাল্টি বক্তব্য। সংশ্লিষ্ট সূত্র জানায়, অষ্টমনিষা ইউনিয়নের রূপসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান দীর্ঘদিন ধরে একটি হজ এজেন্সির সঙ্গে যুক্ত। এর আগেও তিনি একাধিকবার হজ কাফেলা নিয়ে সৌদি আরব গেছেন। সর্বশেষ গত ২৩ এপ্র...