মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবা গ্রেপ্তার
নেত্রকোনার মদনে মাদ্রাসা শিক্ষক দ্বারা মাদ্রাসাছাত্রী ধর্ষণের পর এবার পূর্বধলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবা শফিকুল ইসলামের (৪৮) বিরুদ্ধে। ওই কিশোরী এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। পুলিশ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অভিযোগে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে বাবার লালসার শিকার হয়ে ১৬ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বুধবার তার বাবার বিরুদ্ধে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওইদিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ নিয়ে এলাকার ম...