চীনকে যে কারণে যুক্তরাষ্ট্রেরই বেশি দরকার
গত কয়েক মাসে ভূ-রাজনৈতিক খেলার মোড় নাটকীয়ভাবে ঘুরে গেছে। এতে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে বহু প্রতীক্ষিত কিন্তু অসম শীর্ষ সম্মেলনের মঞ্চ প্রস্তুত। হোয়াইট হাউস ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ের বিবৃতির পর ১৩-১৫ মে অনুষ্ঠিত এই সম্মেলন এখন আলোচনার বিষয়। ওয়াশিংটন বারবার এই বৈঠকের প্রতি তাদের গুরুত্বের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বেইজিং তার স্বভাবসুলভ সংযত ভঙ্গিতে বিষয়টি মোকাবিলা করছে। আর চীন সরকার এই শীর্ষ সম্মেলনকে কোনো যুগান্তকারী সাফল্যের চেয়ে বরং প্রধান শক্তিগুলোর মধ্যে ‘যোগাযোগ’ এবং ‘কৌশলগত নির্দেশনা’র বৃহত্তর প্রয়োজনের অংশ হিসেবে তুলে ধরছে। এই সূক্...