দুই শিশুসহ ৩ ধর্ষণকাণ্ডে জড়িত চার আসামি গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হবিগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় একজন এবং মৌলভীবাজারে সংঘবদ্ধ ধর্ষণকাণ্ডের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মৌলভীবাজারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঈশ্বরদীতে মাতফ্র ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর আত্মীয়ের বিরুদ্ধে। শিশুটির মায়ের লিখিত অভিযোগ ও পুলিশের সূত্র মতে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক শিশুরটির মা। প্রতিদিনের মতো তিন বছর...