মানবাধিকার কমিশনের সংস্কার ও স্বাধীনতা
বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন আইন সংস্কারের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও বাস্তবে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ফলে বর্তমান সংস্কার উদ্যোগকে শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের মানবাধিকার কাঠামো পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিগত অন্তর্বর্তী সরকার কমিশনকে অধিক কার্যকর করার লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছিল। তবে সরকার পরিবর্তনের পর সেটি জাতীয় সংসদে অনুমোদন পায়নি। একই সময়ে বর্তমান সরকার জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধন অথবা নতুন আইন প্রণয়নের অঙ্গীকার করেছ...