পরিসংখ্যান বনাম বিস্ময়ের ফুটবল
এবারের বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগেই নানামুখী বিশ্লেষণ আমরা দেখেছি। পরিসংখ্যানেও দিচ্ছি বিভিন্ন বার্তা। বর্তমান র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল এবং পর্তুগালের মতো দলগুলো তাই স্বাভাবিকভাবেই শিরোপা দৌড়ে এগিয়ে থাকবে। ইতিহাস বলছে, সম্ভাব্য চ্যাম্পিয়ন খুঁজতে হলে প্রথমেই নজর দিতে হবে এই শীর্ষ সারির দলগুলোর দিকে। কারণ গত ১৮টি বিশ্বকাপের ইতিহাস বলছে, প্রায় ৮৪ শতাংশ চ্যাম্পিয়ন এসেছে শীর্ষ পাঁচ থেকে এবং প্রায় ৮৯ শতাংশ এসেছে শীর্ষ সাত থেকে। তবে এর অর্থ এই নয় যে অন্য কেউ চমক দেখাতে পারবে না। ২০২২ সালে খুব কম মানুষই মরক্কোর সেমিফাইনালে ওঠার কথা ভেবেছিল...