কর আপিলের খরচ কমছে
করদাতাদের জন্য ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী হতে যাচ্ছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত অর্থবিলে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত আপিল দায়েরের খরচ বা আগাম জমার হার ব্যাপকভাবে কমানোর প্রস্তাব করা হয়েছে। আয়করের ক্ষেত্রে কমিশনার আপিল থেকে হাইকোর্ট পর্যন্ত তিন ধাপে আপিল করতে কর কর্মকর্তাদের দাবি করা করের মোট ৩৫ শতাংশ জমা দিতে হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তা কমিয়ে মোট ১৪ শতাংশে নামানোর প্রস্তাব করেছেন। এ ছাড়া ভ্যাট ও কাস্টমস দাবির ক্ষেত্রে মোট ৪ শতাংশে নামানোর প্রস্তাব করেছেন তিনি, যা আগে ছিল ২০ শতাংশ। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে করদাতাদের দীর্ঘদিনের দাবি পূরণ...