ডেঙ্গু জ্বর: অবহেলা নয়
ডেঙ্গু এখন বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্যঝুঁকি। এডিস মশার কামড়ে ছড়ানো ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ অনেকের ক্ষেত্রে মৃদু জ্বর ও শরীর ব্যথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে কিছু রোগীর ক্ষেত্রে এটি দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে, তাদের ক্ষেত্রে সতর্কতা ও যত্ন আরও বেশি প্রয়োজন। জ্বর হলে করণীয় ও চিকিৎসা ডেঙ্গুর সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে–হঠাৎ তীব্র জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, বমি বমি ভাব এবং অনেক সময় ত্বকে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দেওয়া। সাধারণত এই জ্বর দুই থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হ...