জয়পুরহাটে তুলসীগঙ্গার তীরে শতবর্ষী ঘুড়ি মেলা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রাম ঘেঁষে তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত সন্ন্যাসতলীর বটতলা। জায়গাটিতে প্রায় একশ বছর আগে থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার আয়োজন হয় ঘুড়ি মেলা। এবারও আশপাশের অন্তত ৫০ গ্রামের হাজারো মানুষের উপস্থিতিতে শুক্রবার সন্ন্যাসতলীতে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। প্রবীণ বাসিন্দারা বলছেন, ঘুড়ি উৎসবে স্থানীয় হিন্দু সম্প্রদায় সন্ন্যাস পূজা পালন করেন। তাদের পূজা-অর্চনা ঘিরে এ মেলার উৎপত্তি। তবে ঠিক কবে থেকে মেলা শুরু হয়েছে, সেটি কেউ বলতে পারেননি। তারা শুধু জানেন, একশ বছরের বেশি সময় ধরে এ মেলা চলে আসছে। মেলার নিজস্ব জায়গা না থাকলেও এর ব্যাপ্তি প্রায় দুই কিলোমিটার এলাকাজ...