শূন্যরেখায় নারী-শিশুসহ ‘অনিশ্চিত’ রাত কাটবে ১২ জনের
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় নারী ও শিশুসহ ১২ জন প্রতিকূল পরিবেশের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঠেলে দেয় বলে। এখন পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় তাদেরকে সীমান্তের শূন্যরেখাতেই রাত কাটাতে হচ্ছে। শুক্রবার সারাদিন সরেজমিনে দেখা যায়, প্রাগপুর সীমান্তের ৪৮ নম্বর পিলার সংলগ্ন শূন্যরেখায় নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন একটি জমিতে অবস্থান করছেন। প্রচণ্ড তাপদাহের মধ্যে দিন কাটাতে থাকা এসব মানুষের জন্য স্থানীয় বাংলাদেশিরা মাঝে মাঝে খাবার পানি নি...