মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করা দুজন গ্রেপ্তার, শত্রুতার জেরে হামলা: পুলিশ
রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনার রহস্য উদঘাটনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মো. পারভেজ ও আনোয়ার হোসেন বাবু। শত্রুতার জের ধরে তারা এ ঘটনা ঘটান বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ১০০ গজ পূর্বে ইব্রাহিমপুরের রাস্তা দিয়ে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন ভুক্তভোগী মো. রাফি। তখন দুষ্কৃতিকারীরা তার মাথার...