আইটেম থেকে রোমান্টিক, মালিকের গানের অ্যালবাম কতটা মনে ধরলো?
ঈদের ‘মালিক’ সিনেমা যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেরই অভিমত-সিনেমার গানগুলোই দারুণভাবে মনে দাগ কাটছে। অ্যাকশন আর আবেগের গল্পের পাশাপাশি এই সিনেমার সংগীত বিভাগ আলাদা করে দর্শকের নজর কাড়ছে। চারটি ভিন্ন স্বাদের গান নিয়ে সাজানো পুরো অ্যালবাম যেন সিনেমার প্রতিটি আবেগকে আলাদা আলাদা স্তরে তুলে ধরছে। কখনো আনন্দ, কখনো প্রেম, আবার কখনো তীব্র বেদনা ও উত্তেজনা। পুরো সংগীত বিভাগের দায়িত্বে ছিলেন আদিত রহমান। সিনেমাটির প্রথম প্রকাশিত গান ‘গুলগুলি পিঠা’ একটি আইটেম ট্র্যাক, যেখানে কণ্ঠ দিয়েছেন মিলা ও প্রতিক হাসান। কথা লিখেছেন লুৎফর হাসান। ঈদের শুরুতেই মুক্তি পাওয়া এই গানটি দর্শকে...