দর্শকের ভালোবাসা পাচ্ছি এটাই বড় প্রাপ্তি: মিম
দুই বছরের বিরতির পর এবারের ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মালিক’-এ তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া, দীর্ঘ বিরতি, চরিত্রের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও ঈদের সিনেমায় ফিরলেন। কেমন সাড়া পাচ্ছেন? সত্যি বলতে, দুই বছরের এই বিরতি আমার কাছে অনেক দীর্ঘ সময় মনে হয়েছে। এই সময়ে দর্শকরা বারবার জানতে চেয়েছেন, নতুন সিনেমা কবে আসবে। আমিও তাদের জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। তাই এবার ঈদে ‘...