নতুন চুক্তি হচ্ছে, আরও ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তি হচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন এই চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছেছে দেশ দুটি। নতুন চুক্তি হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এই চুক্তি অনুমোদন করেননি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি সম্পর্কে জানেন, এমন চারটি সূত্রের মতে, নতুন চুক্তি স্বাক্ষরিত হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে। এতে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আবার স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করত...